সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:00 AM, August 9, 2023
স্পোর্টস ডেস্ক :
চুক্তির মেয়াদ শেষের আগেই নেইমার পিএসজি ছাড়তে চান বলে গণমাধ্যমে খবর বের হয়। সেখানে আরও বলা হয়, ৩১ বর্ষী ফুটবলার আবারো বার্সেলোনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। এমন খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর নেইমারের বাবা বিষয়টির সত্যতা নেই বলে সাফ জানালেন।
ব্রাজিলিয়ান তারকার বাবা এবং এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস নিশ্চিত করেছেন, ক্লাব ছাড়া সংক্রান্ত কোনো চিঠি পিএসজির কাছে পাঠানো হয়নি। ভুয়া খবর ছড়ানোয় ফরাসি গণমাধ্যম লেকুইপে’কে তিনি লে’ফেক বলেও আখ্যায়িত করেন।
ব্রাজিলের এক টিভি চ্যানেলে নেয়া সাক্ষাৎকারে নেইমারের বাবা বলেন, ‘আমি নিশ্চিত করছি দলবদল যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। এমন তথ্য কেন সামনে আনা হয়েছে, সেই উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এরপর তোপের মুখে পড়েন নেইমার। পিএসজির কট্টরপন্থী ‘আল্ট্রাস’ সমর্থকগোষ্ঠী প্যারিসে তার বাড়ির সামনে বিক্ষোভ করে। এ ঘটনায় হতাশ হয়ে বার্সেলোনায় ফেরার জন্য ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় চাপ দিচ্ছেন বলে খবর রটে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে গোড়ালির চোটে লম্বা সময়ের জন্য নেইমার মাঠ থেকে ছিটকে যান। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য খেলায় ফিরেছেন।
সাউথ কোরিয়ার দল জিওনবুকের বিপক্ষে পিএসজি ৩-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন।
এদিকে, কাইলিয়ান এমবাপের ফ্রেঞ্চ ক্লাবটিতে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেক্ষেত্রে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডেরায় নেইমার থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে মাঠে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 12
Users Last 7 days : 134
Users Last 30 days : 372
Users This Month : 372
Users This Year : 372প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
