সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:47 PM, October 22, 2024
যুক্তরাষ্ট্র অফিস:
অস্ত্র বহন আর মত প্রকাশের স্বাধীনতায় সমর্থন দিতে হবে। তাহলেই কপালে জুটতে পারে ১০ লাখ মার্কিন ডলার। মঙ্গলবার পেনসিলভিনিয়াতে এমন এক প্রতিযোগিতার ঘোষণা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আসন্ন মার্কিন নির্বাচনের শেষ পর্যায়ে আলোচনায় এলেন মাস্ক। ৫ নভেম্বর নির্বাচনের আগ পর্যন্ত নিবন্ধিত ভোটারদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন একজনকে ১০ লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। রিপাবলিকান পদপ্রার্থীর জয় নিশ্চিত করতে যেন কোমর বেঁধে নেমেছেন টেসলা ও স্পেস এক্স মালিক। তবে তার সর্বশেষ কাজে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এই লটারির বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লটারিতে অংশগ্রহণের নিয়মকানুন ব্যাখ্যা করেছেন মাস্ক। ‘বাকস্বাধীনতা ও অস্ত্র বহনের সমর্থনে’ একটি পিটিশনে স্বাক্ষর করতে হবে অংশগ্রহণকারীদের। আর পিটিশনে স্বাক্ষর করতে হলে অবশ্যই ‘সুইং স্টেটের’ নিবন্ধিত ভোটার হতে হবে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
