সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:35 PM, October 23, 2024
যুক্তরাষ্ট্র অফিস:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নতুন প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তিনি। বুধবার তেল আবিব ত্যাগের আগে তিনি বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটেছে তার পরও সম্পূর্ণ ভিন্ন পথে অগ্রসর হওয়ার একটি অসাধারণ সুযোগ রয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সৌদি আরব এই উদ্যোগের কেন্দ্রে থাকবে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত রয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এটি ব্লিঙ্কেনের ১১তম সফর। গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার পর অবশ্য এটিই প্রথম সফর।
গাজার যুদ্ধের কারণে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য ‘মেগা-ডিল’ স্থগিত হয়ে যায়। ওই চুক্তির অধীনে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে। বিনিময়ে প্রতিরক্ষা চুক্তি ও বেসামরিক পারমাণবিক কর্মসূচির সহায়তা পাবে।
ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছিলেন, এখন সময় এসেছে গাজা সংঘাতের অবসান ঘটানোর।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
