ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান নেতানিয়াহু

প্রকাশিত: 9:36 PM, October 27, 2024

ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান নেতানিয়াহু

নোভা মিডিয়া ডেস্ক:

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর হোয়াইট হাউজে খুব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, শুধু নেতানিয়াহুই নন, ইসরায়েলি জনগণের কাছেও ট্রাম্প সমানভাবে জনপ্রিয়। একটি জনমত জরিপে এমনটাই দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের শাসনের শেষ সময়টা নেতানিয়াহুর জন্য ভালো ছিল। এদিকে, ৫ নভেম্বরের ভোটের আগে সাবেক প্রেসিডেন্টও তার মধ্যপ্রাচ্য নীতিতে মিশ্র বার্তা দিয়েছেন। তার মন্তব্য নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার উৎসাহ দেওয়া থেকে শুরু করে ইসরায়েলি নেতার সমালোচনাও করে, এই বলে যে, ‘আমি প্রেসিডেন্ট হলে ৭ অক্টোবরের হামলা কখনই হতো না’ এবং তিনি ইসরায়েলকে যুদ্ধ শেষ করতে চাপ দিতেন বলেও দাবি করেন।

এটি ট্রাম্পের সেই অস্পষ্ট নীতিগুলোর একটি যা তার নির্বাচনী প্রচারণার স্লোগান ‘আমেরিকাকে আবারও মহান করো’র সঙ্গে সংশ্লিষ্ট। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু নাকি তেমনটাই চান। তারা মনে করেন, একজন রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে বিচ্ছিন্নতাবাদী ট্রাম্প নেতানিয়াহুকে গাজা ও লেবাননে ক্রমাগত সংঘাতের মধ্যে আরও যা খুশি করার স্বাধীনতা দিতে পারেন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares