, ,

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 23, 2026, 10:48 PM
সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় একটি ফার্মেসিতে ওষুধের পাশাপাশি ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত সেই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিল ছাড়া পণ্য বিক্রির দায়ে আসিফ কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) দুপুরে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের পরিচালনায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, ‘ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস রাখার দায়ে এম আর ফার্মেসিকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাতপণ্যসহ আমদানিকারকের সিল ছাড়া পণ্য বিক্রি করায় আসিফ কনফেকশনারিকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’