, ,

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 23, 2026, 10:12 PM
জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক:

জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন ও মো. আহসান কবীর উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানও সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি এবং এ সংক্রান্ত করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।