সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:04 PM, September 12, 2024
অনলাইন ডেস্ক :
নৌকা, ফেরি, লঞ্চ ইত্যাদি চলমান অবস্থায় তাতে জুমা আদায় করা সহিহ নয়। কারণ জুমার নামাজ সহিহ হওয়ার জন্য একটি শর্ত হল, যে জায়গায় জুমা প্রতিষ্ঠা করা হবে সেটি শহর হতে হবে অথবা এমন গ্রাম হতে হবে, যেখানে শহরের সুযোগ-সুবিধা থাকে। যেমন, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পাওয়া যায় এমন বাজার থাকে, রাস্তা-ঘাটের সুব্যবস্থা থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাও থাকে ইত্যাদি।
লঞ্চ, ফেরী চলমান অবস্থায় নদীতে যেহেতু এসব শর্ত বিদ্যমান নেই তাই চলন্ত অবস্থায় এগুলোতে জুমা আদায় করা জায়েজ হবে না। করলে তা সহিহ হবে না।
অবশ্য জলযান যদি পাড়ের সঙ্গে নোঙর করা থাকে তাহলে তখন তা ওই পাড়ের হুকুমে হবে। পাড় যদি এমন স্থানে হয় যেখানে জুমার নামাজ সহিহ হয় তাহলে পাড়ের সঙ্গে নোঙর করা জলযানেও জুমা পড়া সহিহ হবে।
আর যদি পাড় সংলগ্ন এলাকায় জুমার শর্ত না পাওয়া যাওয়ার কারণে সেখানে জুমা না হয় তাহলে ওই পাড়ে বা সেখানে নোঙর করা জলযানেও জুমা সহিহ হবে না
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
