ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য: সিআইএ প্রধান

প্রকাশিত: 9:41 PM, October 6, 2024

ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য: সিআইএ প্রধান

যুক্তরাষ্ট্র অফিস:

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কি না। শুক্রবার এমএসএনবিসি রিপোর্টস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্যানেটা বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। তিনি ক্লিনটন ও ওবামা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন, বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে, কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কীভাবে পরিচালিত হবে। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কি না, নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটিই মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায়, তবে ইরানও পাল্টা জবাব দেবে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares