সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:14 PM, October 20, 2024
অনলাইন ডেস্ক:
কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাইরে হাতে গোনা কয়েকজন ছাড়া টিম ওয়ালজকে খুব একটা কেউ চিনতেন না। কিন্তু যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আবহে মিনেসোটার এই গভর্নর এখন আলোচনার কেন্দ্রে। কমলা হ্যারিসের রানিং মেট তিনি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জেতেন, তাহলে টিম ওয়ালজ হবেন তার ভাইস প্রেসিডেন্ট।
৬০ বছরের ওয়ালজ মিশুকে, অকপট এবং বিরোধী রিপাবলিকানদের নিশানা করতে তীক্ষ্ণ ভাষা ব্যবহার করেন। তার রাজনীতিতে প্রবেশের আগের অধ্যায়ও বেশ উল্লেখযোগ্য। বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন, ফুটবল কোচ ছিলেন। খুব অল্প বয়সে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন।
যুক্তরাষ্ট্রের রাজনীতি যেখানে ‘মেরুকরণ’ নতুন ঘটনা নয়, সেখানে তার রাজনৈতিক অভিজ্ঞতা, রিপাবলিকান প্রভাবিত এলাকায় জয় লাভ এবং মিনেসোটার গভর্নর হিসাবে বামপন্থী নীতিগুলো পাশ করার মতো পদক্ষেপ বিশেষ গুরুত্ব রাখে।
টিম ওয়ালজের পরিবারের বাসস্থল নেব্রাস্কার গ্রামীণ অঞ্চলে। মাত্র ১৭ বছর বয়সে ন্যাশনাল গার্ডে (রাজ্যভিত্তিক আধা-সামরিক বাহিনী) যোগ দেন। তিনি ২৪ বছর এই স্বেচ্ছাসেবক বাহিনীতে ছিলেন।
তার বাবা, একজন পাবলিক স্কুল প্রশাসক ছিলেন। তিনিই টিম ওয়ালজকে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন। ফুসফুসের ক্যান্সারে তার বাবার মৃত্যু হয়। সেই সময় ওয়ালজের বয়স ১৯ বছর।
তার সাদামাটা জীবন যাপনের কথা জানিয়েছেন মিনেসোটার গভর্নর। তিনি বলেছেন কীভাবে সোশাল সিকিউরিটি (সামাজিক সুরক্ষা প্রকল্প) তার মাকে সাহায্য করেছে, ‘জিআই বিল’ তার কলেজ শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে। শিক্ষকতায় ডিগ্রীধারী টিম ওয়ালজ এক বছরের জন্য চীনে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়েই তিয়েনআনমেন স্কোয়্যারে গণহত্যা হয়েছিল।
পরে তিনি স্ত্রী গোয়েন হুইপলকে নিয়ে সেখানে হানিমুন করতে গিয়েছিলেন। মার্কিন শিক্ষার্থীদের জন্য চীনে গ্রীষ্মকালীন শিক্ষামূলক ভ্রমণের আয়োজনও করেছিলেন। নেব্রাস্কায় ফিরে আসার পরে, ওয়ালজ শিক্ষক এবং আমেরিকান ফুটবল কোচ হিসাবে নিযুক্ত ছিলেন। পরে তার স্ত্রী, যিনি ওই স্কুলেরই শিক্ষক ছিলেন, টিম ওয়ালজকে তার জন্মস্থান মিনেসোটায় ফিরিয়ে আনেন।
মানকাতো ওয়েস্ট হাই স্কুলে যোগ দেন তিনি। ওই বিদ্যালয়ে আমেরিকান ফুটবল প্রোগ্রাম তৈরি করতে সহায়তা করেছিলেন ওয়ালজ যার হাত ধরে প্রথমবার স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে মানকাতো ওয়েস্ট হাই স্কুল।
ওয়ালজ যখন শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে ভাষণ দিয়েছিলেন, তখন সেই টিমের প্রাক্তন সদস্যরাও মঞ্চে উপস্থিত হয়েছিলেন। পার্টির বিশ্বস্তদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বারবার তার মুখে আমেরিকান ফুটবল সম্পর্কিত কথাবার্তাই শোনা যাচ্ছিল।
তিনি ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী শরণার্থীদের কঠোর যাচাই-বাছাই সমর্থন করেছিলেন এবং ২০০৮ সালের আর্থিক বিপর্যয়ের পরে ব্যাংক ও গাড়ি সংস্থাগুলির ওবামা-যুগের ‘বেলআউট’ (সরকারী তরফে ধুঁকতে থাকা সংস্থাকে আর্থিক সাহায্য) আটকানোর চেষ্টা করেছিলেন।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) সমর্থিত প্রার্থী টিম ওয়ালজ আক্রমণাত্মক অস্ত্রের উপর নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেছিলেন পার্কল্যান্ড স্কুলে শ্যুটিংয়ের ঘটনার পর। এনআরএ-র সমর্থন হারান তিনি। এনআরএ কিন্তু একসময় তার প্রচার তহবিলে অনুদানও দিয়েছিল। ২০১৮ সালে ওয়ালজ মিনেসোটা গভর্নরের জন্য নির্বাচনি দৌড়ে ১১ পয়েন্টেরও বেশি ব্যবধানে জিতেছিলেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
