, ,

“ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৫৮”

শিউলী
প্রকাশিত September 6, 2026, 08:14 PM
“ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৫৮”

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনেই প্রাণ হারিয়েছেন আরও ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩৩৪ জন, চট্টগ্রামে ১৬৯ জন, বরিশালে ১৩৭ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।