সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:16 AM, August 15, 2023
জাতীয় ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার ( ১৫ আগস্ট ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে এবং শনিবার সারাদেশে পালন করা হবে পদযাত্রা কর্মসূচি।
আগামী শুক্রবার এ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 28
Users Last 7 days : 155
Users Last 30 days : 425
Users This Month : 425
Users This Year : 425প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
