সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:17 PM, June 8, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল করেছেন সরকারের সুবিধা প্রাপ্তি থেকে থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোমবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করা হয়।
উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের শতাধিক কৃষক বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ কৃষকরা।
এসময় বিক্ষুব্ধ কৃষকরা বলেন, যারা জলাবদ্ধতার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে তালিকায় অর্ন্তভুক্তি করা হয়নি। ঢাকায় চাকরি করে এমন লোকও সরকারি ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় বিল পাচ্ছে। চাকরিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনও ভাতা পাচ্ছে। যারা প্রকৃত কৃষক তাদের নাম তালিকায় নেই।
কৃষকেরা বলেন, স্বজনপ্রীতি করে ইউপি সদস্যের ভাই-ভাতিজাদের নাম তালিকায় আগে দেওয়া হয়েছে। স্বজনপ্রীতির তালিকা আমরা মানি না। এই তালিকা তদন্ত করে পুনরায় করার দাবি জানান তারা।
এ বিষয়ে হবিবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বাবলু রায় বলেন, ‘এখানে যারা এসেছে তাদের পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় রয়েছে। প্রথম তালিকায় একঘরের ১১ জনের নাম ছিল। আমার অনিয়ম যদি ধরা হয় তাহলে আমার অনিয়ম হবে এটাই এখনো কালাই মিয়া নামের একজন লোকের একঘরে সাতজনের নাম দিয়েছি।
সবার নাম দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু মানুষ উদ্দেশ্য-প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।’
২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস বলেন, সুবল চন্দ্র দাস বলেন, যদি অনিয়ম হয়ে থাকে এবং জমি নষ্ট হয়নি এমন কৃষকের নাম তালিকায় যদি থাকে তাহলে তাদের বিল আটকে দেবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে। তারপরও নির্দিষ্ট অনিয়মের তথ্য সহকারে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 52
Users Yesterday : 9
Users Last 7 days : 202
Users Last 30 days : 235
Users This Month : 235
Users This Year : 235প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
