সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:58 AM, January 2, 2022
বেশ কিছুদিন ধরেই ‘কিক’খ্যাত শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ ও ‘কুসু কুসু’খ্যাত নোরা ফাতেহি শিরোনামে আছেন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বন্ধুত্বের জন্য আলোচনায় তারা৷
তবে শিরোনামে থাকাটা তাদের জন্য আনন্দের ছিল না। ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত ছিলেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের দুজনকে ডেকেছে বেশ কয়েকবার।
মূলত শেখরের দেওয়া দামি উপহারের জন্য মামলায় জড়িয়ে যান দুই তারকা। তদন্ত চলাকালীন তাদের দামি উপহার বাজেয়াপ্তও করেছে ইডি।
নোরা বলেছিলেন তিনি কনম্যানকে চেনেন। সুকেশের আয়োজিত একটি ইভেন্টে সে অংশ নিয়েছিল। যার জন্য সুকেশ তাকে দামি উপহার দেন। এখন সুকেশ তার আইনজীবীকে একটি চিঠি লিখেছেন। যেখানে ‘কনম্যান’ ডাকায় তিনি আপত্তি জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’স রিপোর্ট অনুসারে, ৩২ বছর বয়সী সুকেশ জেল থেকেই তার উকিলকে চিঠি লিখেছেন। যেখানে দাবি করেন তিনি বলিউড অভিনেত্রী জ্যাকলিনের সাথে সম্পর্কে ছিলেন। যার কারণে তাকে কোটি টাকার উপহার দিয়েছেন। মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমটি চিঠির একটি কপি সংগ্রহ করেছে। চিঠিতে আরও কি লেখা আছে তা শেয়ারও করেছেন।
চিঠিতে সুকেশ নিজেকে একজন ‘কর্পোরেট লবিস্ট’ দাবি করেছেন। যিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক কর্পোরেট হাউজের সাথে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন রাজনৈতিক যোগসূত্রের কারণে তাকে বলির পাঠা বানানো হয়েছে।
সুকেশ আরও বলেন, ‘বলিউডে থাকা বন্ধুরা আমাকে টার্গেট করেছেন। মানহানি করার জন্য। যেন সমাজ আমাকে খারাপ চোখে দেখে। সিনেমা সম্পর্কিত ব্যবসা যেন আমি না করতে পারি।’
জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহি ছাড়াও সুকেশ শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠি এবং হারমান বাওয়েজাসহ অন্যান্য বলিউড অভিনেত্রীদের সাথেও তার সম্পর্কের কথা প্রকাশ করেছেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 33
Users Yesterday : 0
Users Last 7 days : 33
Users Last 30 days : 33
Users This Month : 33
Users This Year : 33প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
