ইকবাল বাহার কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হারুন রশিদ (৫৫), তহিদ আহমদ (২৫), মিসবাহ উদ্দিন, জুনেদ আহমদ, শামসুদ্দীন (৩৩), গুলশন (২৬) ও মো. ফখরুল ইসলাম (৩২)। তাঁদের বিরুদ্ধে কানাইঘাট থানাসংশ্লিষ্ট বিভিন্ন সিআর, জিআর ও অন্যান্য মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, এসআই জহিরুল ইসলাম, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই হাফিজুর রহমান, এসআই বাপ্পী রুদ্র পাল, এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই পারভেজ মিয়া ও এএসআই জিয়াউল হকসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযান শেষে গ্রেফতার সাতজনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।