উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ব্যাংকের সিলেটের উপশহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপশহর শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিমের নেতৃত্বে র্যালিটি উপশহর পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এবিসি পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালিতে ব্যাংকের উপশহর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আব্দুল মোহায়মেন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড সেলস্ অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্যাংকের শিবগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হোসাইন মাহমুদ এবং জালালপুর উপশাখার অফিসার ইনচার্জ ফকরুল ইবনে আমির ভূঁইয়াসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে বক্তারা গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যাংকের বিগত ৫০ বছরের ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।