সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:02 PM, July 31, 2023
বিনোদন ডেস্ক :
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় পোস্টারটির কথা মনে আছে? কাজকে কাঁধে তুলে ছবি তুলেছিলেন শাহরুখ। এই ছবি তুলতে গিয়ে শাহরুখকে ভুগতে হয়েছিল ব্যথায়। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন কাজল।
‘কার্লি টেলস’-এ দেয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি কেমনে ওইভাবে ছিলাম এটাই এখন ভাবি। এক তো বেচারা শাহরুখ কাঁধে উঠিয়েছিল… আমার এত খারাপ লাগছিল তার জন্য, এত খারাপ লাগছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ‘পারবে তো সত্যি?’। শাহরুখ বলেছিল, ‘চিন্তা করো না। আমি স্ট্রং।’ আমি বললাম, ‘হ্যাঁ, কিন্তু আমাকে কাঁধে উঠাতে হবে কিন্তু। তুমি পারবে তো?’
কাজল বলেন, ছবিটি দেখে মনে হতে পারে যে শাহরুখ খুব সহজেই আমাকে তুলে ফেলেছিল। শাহরুখ আমাকে বুঝতেও দেয়নি আমি কতটা ভারী। তবে পরে শাহরুখ ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগেছিল।
শাহরুখ ও কাজলকে এরপর একসঙ্গে দেখা গেছে ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়,’ ‘মাই নেম ইজ খান’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং দিলওয়ালে ছবিতে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 21
Users Last 7 days : 123
Users Last 30 days : 361
Users This Month : 361
Users This Year : 361প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
