ডাম্বুলার বিপক্ষে হারল হৃদয়ের জাফনা

প্রকাশিত: 3:10 AM, August 2, 2023

ডাম্বুলার বিপক্ষে হারল হৃদয়ের জাফনা

খেলাধুলা ডেস্ক:

লঙ্কান প্রিমিয়ার লিগে ৪ নম্বরে নেমে অভিষেকে দুর্দান্ত করেছেন তাওহিদ হৃদয়। তার ফিফটি করা ম্যাচটিতে জয় পেয়েছিল জাফনা কিংস। দ্বিতীয় ম্যাচে এক ধাপ এগিয়ে ব্যাটে নামেন হৃদয়। শুরুটা দুর্দান্ত করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। জাফনা কিংসও পায়নি বড় সংগ্রহ। শেষঅবধি ডাম্বুলার বিপেক্ষে হেরেছে ৮ উইকেটে।

কলম্বোতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জাফনা কিংস অধিনায়ক থিসারা পেরেরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নেমে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ডাম্বুলা।

মঙ্গলবার আগে ব্যাটে নেমে তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার গুরবাজকে হারায় জাফনা। তিনে নামেন হৃদয়। শুরুটাও ছিল দুর্দান্ত। স্ট্রাইক রোটেশন করে রান তুলতে থাকেন দ্রুতগতিতে। বারোতম ওভারের দ্বিতীয় বলে ধনাঞ্জয়ের শিকার হন তিনি। অ্যালেক্স রসের হাতে মিডউইকেটে ধরা পড়ে ফেরেন সাজঘরে। দুই চারের সুবাধে ২০ বলে ২৪ রান করেন হৃদয়। পরে চারিথ আশালঙ্কার ৫২ বলে ৫৬ রানের ইনিংসে ১২৯ রানের সংগ্রহ পায় জাফনা।

১২৯ রানের জবাবে নেমে প্রথম উইকেট জুটিতেই ৭৬ রান তোলেন ডাম্বুলার দুই ওপেনার কুসাল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দো। মেন্ডিস ২৯ রানে আউট হন। আরেক ওপেনার ফার্নান্দো ফেরেন ৫২ রান করে। পরে কুশল পেরেরার ২২ বলে ৩৪ রানের ইনিংসে সহজ জয় পায় ডাম্বুলা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares