সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:32 AM, August 2, 2023
সিলেট ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক ইমরান আহমদ বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামে প্রয়াত জালাল উদ্দিনের পুত্র।
জানা গেছে, গত মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালকের সহায়তায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেটে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে গত মঙ্গলবার রাতে দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। পরে বুধবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 12
Users Last 7 days : 126
Users Last 30 days : 364
Users This Month : 364
Users This Year : 364প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
