সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:48 PM, August 5, 2023
সিলেট ডেস্ক :
হজের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর আগে সিলেটের চার হাজীর টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার সাজিদ অ্যান্ড সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে। সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
নগরীর কুয়ারপাড় এলাকার আব্দুল কাইয়ুম খাঁনের ছেলে রেজাউল করিম খাঁন (৩৪) গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে মামলাটি করেন। মামলায় আসামিরা হলেন- সাজিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও অহিদুল ইসলামের শ্যালক মো. শফিকুল ইসলাম। অহিদুল নরসিংদী জেলার মনোহরদি থানার মৃত আফতাব উদ্দিনের ছেলে ।
এদের মধ্যে অহিদুলের ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, বন্ধুর মাধ্যমে রেজাউল করিম খাঁনের পরিচয় হয় অহিদুল আলম ভূঁইয়ার সঙ্গে। এক পর্যায়ে অহিদুল জানান, তার ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালনে লোক পাঠিয়ে থাকে। পরে রেজাউল সিলেটের ৯ জনকে হজে পাঠানো বাবদ ৫৭ লাখ ৯৯ হাজার ১৫ টাকা তুলে দেন সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিকের কাছে। পরে ওই এজেন্সি ৫ জনকে হজে পাঠালেও ৪ জনকে পাঠাতে পারেনি। ভুক্তভোগীদের প্রতিনিধি হিসেবে বাদী মামলাটি করেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অর্থ আত্মসাতের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। তবে মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
