যুক্তরাষ্ট্রে মেসি ইফেক্ট, ১৮ মিনিটেই শেষ মায়ামির ম্যাচের টিকিট

প্রকাশিত: 3:19 AM, August 5, 2023

যুক্তরাষ্ট্রে মেসি ইফেক্ট, ১৮ মিনিটেই শেষ মায়ামির ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসিকে দেখতে হাহাকার যুক্তরাষ্ট্রে। রোববার লিগস কাপের শেষ ষোলর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির দল। আর সে ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ২৯৯ ডলার।

এরই মধ্যে পেরিয়েছে প্রায় দু’সপ্তাহ। মায়ামির জার্সিতে খেলেছেন তিন ম্যাচ। কিন্তু মেসিকে নিয়ে আমেরিকানদের আগ্রহ কমেনি এতটুকুও!। বরং আরো বেড়েছে। মায়ামি থেকে ডালাস, মেসিতে মুগ্ধ সবাই। খবর এএস

মায়ামির ম্যাচ মানেই যেনো এখন টিকিটের জন্য হাহাকার। রোববার লিগস কাপের শেষ ষোলর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির দল। আর সে ম্যাচের একটি টিকেটের জন্য হন্যে হয়ে ঘুরছেন দর্শকরা। কারণ এ বছর লিওনেল মেসিকে দেখার এটাই শেষ সুযোগ ডালাসবাসীর জন্য।

বৃহস্পতিবার এ ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ২৯৯ ডলার। তবে অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিটের মূল্য ৯ হাজার ডলার ছাড়িয়েছে।

এফসি ডালাসের এক কর্তা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে কখনো এতো দ্রুত সব টিকিট বিক্রি হয়নি। মেসির অভিষেক ম্যাচ ঘিরেও উন্মাদনা কম ছিলো না। সেই ম্যাচের টিকেটের দাম বেড়েছিল ১ হাজার শতাংশেরও বেশি।

যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর এরই মধ্যে নামের পাশে ৫ গোল আর্জেন্টাইন তারকার। মেসি যেনো দেশটির ফুটবলারদের কাছে হয়ে উঠেছেন এক রহস্য। তবে এলএমটেনকে আটকানোর কৌশল জানিয়েছেন সাবেক ইতালিয়ান ও জুভেন্টাস কিংবদন্তী জর্জিও কিয়েল্লিনি। যিনি মেজর লিগ সকারে খেলছেন লস অ্যাঞ্জেলেসের হয়ে।

লস অ্যাঞ্জেলেস এফসির ফুটবলার জর্জিও কিয়েল্লিনি বলেন, যদি আপনি মনে করেন যে মেসি একজন সাধারণ ফুটবলার, এটা হবে মারাত্মক ভুল। তার মানে গেলো ১৫ বছর আপনি তার খেলা দেখেননি। যদি বুসকেটসের কাছে বল থাকে আর আপনি মেসিকে মার্ক করেননি তার মানে আপনার বাসায় কোনো টেলিভিশন নেই। দলগুলোর উচিত রক্ষণে মেসির ওপর বাড়তি চাপ তৈরি করা।

ইউরোপিয়ান বিভিন্ন আসরে কিয়েল্লিনি নিজেও তো কম চেষ্টা করেননি। পেরেছেন কি মেসিকে আটকাতে?

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares