সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:50 AM, August 8, 2023
সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামে সফেনা বেগম (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এক শিশু সন্তানের জননী ও ৮ মাসের গর্ভবতী ছিলেন। নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী তিনি।
সোমবার (৭ আগস্ট) বিকেলে সফেনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিনের কোনো এক সময় সফেনা স্বামীর বাড়িতে নিজ বসতঘরে তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 371
Users This Month : 371
Users This Year : 371প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
