সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:59 AM, August 9, 2023
স্পোর্টস ডেস্ক :
তাওহিদ হৃদয় যখন মাঠে নামেন, ততক্ষণে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ক্রিজে এসে খেললেন ক্যামিও ইনিংস। তাতে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পায় হৃদয়দের জাফনা কিংস। এ ম্যাচে জাফনার হয়ে ৯ বলে ৩ চারে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এবারের এলপিএলে এটি ছিল টাইগার ব্যাটারের শেষ ম্যাচ।
লঙ্কা প্রিমিয়ার লিগে মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানের পুঁজি দাঁড় করায় কলম্বো। দলটির পক্ষে ৭ চারে ২৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন পাথুম নিশাঙ্কা। এছাড়া লাহিরু উদারা ২৫ বলে ২৯ ও মোহাম্মদ নাওয়াজ ২০ বলে করেন ২৭ রান।
জবাবে ৫৮ রানের উদ্বোধনী জুটি পায় জাফনা। দুই ওপেনার দলের জয় সহজ করে দেন। ৩টি করে চার-ছক্কায় ২২ বলে ৩৯ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। আরেক ওপেনার নিশান মাদুশাঙ্কার ব্যাট থেকে আসে ৩২ বলে করেন ৪৬ রান। হৃদয় যখন উইকেটে আসেন, জয়ের জন্য তখন জাফনার দরকার ছিল ৪৩ বলে ১৯ রান।
আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটিতে তিনে নামা হৃদয় অবশ্য এই ম্যাচে নামেন ছয়ে। আগের দিন শূন্য রানে আউট হওয়া এ বাংলাদেশি ক্রিকেটার ক্রিজে নেমেই দ্রুত রান তুলতে থাকেন। জাফনা ১৪৭ রানের লক্ষ্য ৩৩ বল হাতে রেখে পেরিয়ে যায়।
৮ আগস্ট পর্যন্ত হৃদয়কে এলপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জয় দিয়ে এবারের মিশন শেষ করেছেন ২২ বর্ষী তরুণ খেলোয়াড়। দারুণ ব্যাটিংয়ে তিনি মিশনটা স্মরণীয় করে রাখলেন। দেশে ফিরে এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 12
Users Last 7 days : 134
Users Last 30 days : 372
Users This Month : 372
Users This Year : 372প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
