আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রকাশিত: 3:00 PM, August 9, 2023

আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জাতীয় ডেস্ক :

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি।

রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, কিছু রোগের নতুন উপসর্গ দেখা দেয়ায় তার পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হয়েছে। এসব পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপাসনকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares