সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:30 AM, August 10, 2023
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীতা থাকলেও বিপরীত চিত্র দেখা যায় মেসি-নেইমারের ক্ষেত্রে। তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্বের কথা এখন সকলেরই জানা। লা লিগা, ফরাসি লিগে দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর পিএসজি থেকে মেসির বিদায়ের পর ভাঙে এই দুইজনের জুটি। তবে, আবারও একই লিগে দেখা যেতে পারে এই দুই ফুটবলারকে।
আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম জানায়, সাবেক সতীর্থ মেসির পথে হাঁটতে পারেন নেইমার। মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি ব্রাজিলের তারকা এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
ইতোমধ্যেই নেইমার জানিয়ে দিয়েছেন পিএসজি ছাড়তে চান তিনি। আর সেই সুযোগটুকুই কাজে লাগাতে চাচ্ছে লস অ্যাঞ্জেলস। যদিও নেইমারের ইচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনাতে ফেরা। তবে মেজর লিগ সকারে মেসির মতো বিশ্বকাপজয়ী ফুটবলার থাকায় আমেরিকান ক্লাবটিও আশাবাদী তারা চেষ্টা করলে নেইমারকে দলে ভেড়াতে পারবে।
এদিকে, ব্রাজিলের তারকা ফুটবলারকে ছেড়ে দিতে রাজি পিএসজিও। কিন্তু অল্প দামে নেইমারকে ছাড়তে আগ্রহী নয় ফরাসি ক্লাবটি। চড়া মূল্য পেলে ব্রাজিলের এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে পিএসজি। নেইমার নিজে বার্সেলোনাতে ফিরতে চাইলেও এখনও কাতালান ক্লাবটি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী দেখায় নি।
মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস এফসি ছাড়াও সৌদি আরবের ক্লাবও নেইমারকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত মেসি-বেনজেমাদের মতো নেইমারও ইউরোপ ছেড়ে সৌদি কিংবা আমেরিকায় পাড়ি জমায় কি না সেটিই এখন দেখার বিষয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 22
Users Yesterday : 12
Users Last 7 days : 132
Users Last 30 days : 385
Users This Month : 385
Users This Year : 385প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
