সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:40 AM, August 10, 2023
স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখা নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী পা থেকে ছিল গোল দেখার অপেক্ষা। বিরতির পর অবশ্য সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা মেলে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সাদিও মানের সঙ্গে উদযাপনে মাতলেন পর্তুগিজ মহাতারকা। আর তাতেই আল-শোরতাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে আল নাসের।
১৯৮১ সাল থেকে হয়ে আসা আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসের। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আল-হিলাল ও আল-শাবাব। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে রোনালদোর দল।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে বুধবার রাতে গোটা ম্যাচে একচেটিয়া প্রাধান্য বিস্তার করেই খেলে ৬৪ শতাংশ সময় বল দখলে রাখে আল নাসের। ১৫টি শটের ভেতর পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছিল।
ডি বক্সের ভেতর সাদিও মানেকে ফাউল করেন আল-শোরতার ফুটবলার ফয়সাল জসিম নাফিল আল মানা। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে মোটেও ভুল করেননি সিআর সেভেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 21
Users Yesterday : 12
Users Last 7 days : 131
Users Last 30 days : 384
Users This Month : 384
Users This Year : 384প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
