সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:37 AM, August 12, 2023
জাতীয় ডেস্ক :
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীতে অনুমোদনহীন মদ এবং মাদকের শ্রেনীভূক্ত সিসা বার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লিগ্যাল বা আইনি নোটিশ দিয়েছে সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার (১০ আগস্ট) জনস্বার্থে ডাক ও রেজিস্টার যোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনজীবী জুলফিকর আলী জুনু।
নোটিশে বলা হয়েছে, লিগ্যাল নোটিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে অবগত হই, গুলশান-বনানীসহ রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় অনুমোদনহীন বার খুলে মদ বিক্রি হচ্ছে এবং গুলশান, বনানীর বিভিন্ন লাউঞ্জ-রেস্টুরেন্টের আদলে প্রকাশ্যে মাদক মিশ্রিত সিসা বিক্রি হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, দেশের প্রচলিত আইনে সিসাকে মাদকের শ্রেণিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিসা বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে রয়েছে শাস্তির বিধান। বিভিন্ন পত্রিকার মাধ্যমে আরও জানতে পারি যে, বনানী ১১ নম্বর রোডের গ্রিন ডিলাক্স ভবনের ৬৭/ডি নম্বর হাউজের ষষ্ট তলায় হাজা রেস্টুরেন্ট সিসা বিক্রি করছে। এছাড়া বনানীর কামাল আতার্তুক এভিনিউয়ে এরাবিয়ান হোমস এবং বনানীতে আল গ্রিুসিনো বারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সিসা। অন্যদিকে গুলশান এলাকায় কোর্ট ইয়ার বাজার এবং মন্টানা নামে রেস্টুরেন্টে সিসা বার পরিচালিত হচ্ছে। এছাড়া গুলশান এভিনিউর ক্রাউন প্লাজার দ্বিতীয় ও রুফটপে রয়েছে অবৈধ সিসা বার।
নোটিশে আরও বলা হয়, এভাবে গুলশান-বনানীতে প্রায় ৫০ এর অধিক সিসা বার অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে পত্রিকার মাধ্যমে অবগত হই।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসব বার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। অন্যথায় রিট পিটিশন দাখিল করা হবে বলে জানানো হয় নোটিশে।
‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ তে সিসাকে মাদকদ্রব্যের ‘খ’ শ্রেণির তালিকায় রেখে সিসার সংজ্ঞায় বলা হয়েছে, সিসা অর্থ বিভিন্ন ধরনের ভেষজের নির্যাস সহযোগে ০.২ শতাংশে ঊর্ধ্বে নিকোটিন এবং এসেন্স ক্যারামেল মিশ্রিত ফ্রুট স্লাইস সহযোগে তৈরি যে কোনো পদার্থ।
মাদক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এটি বিক্রি ও সেবনের অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
