সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:06 AM, August 12, 2023
জাতীয় ডেস্ক :
বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটাই আশা করছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।
অরিন্দম বলেন, এ বিষয়ে তিনি কয়েক সপ্তাহ আগের ব্রিফিংয়ে ভারতের মনোভাব স্পষ্ট জানিয়েছিলেন। সেই মনোভাব এখনো অপরিবর্তিত।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে বাংলাদেশের সংবিধানের একটি অবস্থান রয়েছে।
সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা প্রকাশ করছে, কোনো ধরণের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ৩ আগস্ট এ মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের সিদ্ধান্তে হোক।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 23
Users Last 7 days : 143
Users Last 30 days : 413
Users This Month : 413
Users This Year : 413প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
