সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:50 PM, August 12, 2023
জাতীয় ডেস্ক :
বিদেশি শক্তি সঙ্গে রয়েছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই, কেননা লুটেরাদের পাশে কেউ থাকতে পারে না ।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে দেয়া সূচনা বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, তারা (বিএনপি) দাবি করে, তাদের আন্তর্জাতিক শক্তি আছে। আমরা জানতে চাই, কোন শক্তি তাদের পাশে আছে? লুটেরাদের সাথে কেউ থাকবে না।
দেশবাসীকে বিএনপি-জামায়াত চক্র সম্পর্কে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তারা দেশ তথা গণতন্ত্র ধ্বংস করতে চায়। খুনী, সন্ত্রাসী, জঙ্গি, গ্রেনেড হামলাকারী, দশ ট্রাক আগ্নেয়াস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন, যেহেতু বিএনপি দেশকে ধ্বংস করার তৎপরতা চালাচ্ছে।
শেখ হাসিনা বলেন, বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, ধর্ষক ও লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাটি সঞ্চালনা করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরউল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 28
Users Last 7 days : 169
Users Last 30 days : 439
Users This Month : 439
Users This Year : 439প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
