সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:22 AM, August 12, 2023
জাতীয় ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বড় লোকের দেশগুলো চীনের অগ্রগতি দেখতে পারে না। তারা চীনকে আটকাতে চায়। তাই ভৌগলিক কারণে আমরা বিশ্বের খেলার মধ্যে পড়ে গেছি।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীতে ৬৭টি দেশে নির্বাচন হয়েছে। এ বছরে আরও ২২ দেশের নির্বাচন হবে, কিন্তু সেগুলো নিয়ে কোন খবর নেই।
এর কারণ হিসেবে মন্ত্রী বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বিদেশীদের কাছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা জনগণের কাছে না গিয়ে শুধু বিদেশীদের কাছে নালিশ দেয়। তারা নালিশ পার্টি। আওয়ামী লীগ কখনো দেশের বাইরে টাকা পাচার করে না। কারা কারা বিদেশের মাটিতে টাকা পাচার করে জীবন যাপন করছে তা সবাই জানে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
