সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:00 PM, August 14, 2023
জাতীয় ডেস্ক :
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আরও এক বাঘের মৃত্যু হয়েছে। পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে মৃত্যু হলো, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এনিয়ে চিড়িয়াখানায় গত এক বছরে আটটি প্রাণীর মৃত্যু হয়েছে। জাতীয় চিড়িয়াখানায় সাম্প্রতিক সময়ে আট মাস বয়সী একটি জেব্রাও মারা গেছে।
২০২১ সালের নভেম্বরে মারা যায় দুর্জয় ও অবন্তিকা নামের পাঁচ মাস বয়সী দুটি বাঘের বাচ্চা। পরে মৃত্যু হয় দুই মাস ১৮ দিন বয়সী একটি জিরাফ শাবকের। ১০ ডিসেম্বর মারা যায় ছয় মাস বয়সী একটি ইম্ফালা।
চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে দুটি প্রাণীর। ১৫ জানুয়ারি মারা যায় ৪ মাস বয়সী একটি জিরাফ শাবক এবং ২৫ জানুয়ারি মৃত্যু হয় ১২ বছর বয়সী একটি আফ্রিকান সিংহের।
জাতীয় চিড়িয়াখানায় এত প্রাণীর মৃত্যুর মধ্যে শুধু দুটি বাঘের বাচ্চা মারা যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
দেশের সবচেয়ে বড় মিরপুর জাতীয় চিড়িয়াখানা ১৮৬ একর জায়গাজুড়ে অবস্থিত। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ বিনোদনকেন্দ্রে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসেন হাজারো দর্শনার্থী।
চিড়িয়াখানায় রয়েছে মাংসাশী আট প্রজাতির ৪২টি প্রাণী, ১৯ প্রজাতির বৃহৎ প্রাণী (তৃণভোজী) ২৭১টি ও ১৮ প্রজাতির ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী ১৯৮টি।
এছাড়াও রয়েছে ১০ প্রজাতির ৭২টি সরীসৃপ, ৫৬ প্রজাতির এক হাজার ১৬২টি পাখি, অ্যাকুয়েরিয়াম রক্ষিত আছে মৎস্যসহ প্রায় দুইশ’ প্রজাতির ৩ হাজার ৬৫টি প্রাণী। সবমিলিয়ে রয়েছে ১৬২টি পশু-পাখির খাঁচা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 28
Users Last 7 days : 149
Users Last 30 days : 419
Users This Month : 419
Users This Year : 419প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
