সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:33 AM, August 14, 2023
জাতীয় ডেস্ক :
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশ আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
সোমবার ১৪ আগস্ট সকালে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক প্রথম দফায় যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রথম দফায় ১৩ র্যাম্প খুলে দেয়া হবে।
তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন এই উড়াল সড়কে চলতে পারবে না। মোটরসাইকেল আপাতত বন্ধ থাকবে।
২ সেপ্টেম্বর আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশ করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 28
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
