, ,

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন

Rahat
প্রকাশিত August 14, 2023, 09:33 AM
২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন

জাতীয় ডেস্ক :

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশ আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

সোমবার ১৪ আগস্ট সকালে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক প্রথম দফায় যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রথম দফায় ১৩ র‍্যাম্প খুলে দেয়া হবে।

তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন এই উড়াল সড়কে চলতে পারবে না। মোটরসাইকেল আপাতত বন্ধ থাকবে।

২ সেপ্টেম্বর আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশ করবেন বলেও জানান ওবায়দুল কাদের।

R/N