সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:25 AM, August 15, 2023
স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার হয়ে মাত্র চার টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গা। সেটিও আবার ২৬ বছর বয়সেই। রঙিন পোশাকের ক্রিকেটে অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার। মূলত সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট শ্রীলঙ্কা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা বোর্ডকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। জানিয়েছেন শর্টার ফরম্যাটে সেরাটা দিতে চান আইসিসির টি-টুয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে তিনে থাকা তারকা।
অবসরের আগে লঙ্কানদের সাদা জার্সিতে চার ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। টেস্টে খুব বেশি সুবিধা অবশ্য করতে পারেননি। রঙিন পোশাকে আলো ছড়ান নিয়মিতই। অভিষেকে সাউথ আফ্রিকার বিপক্ষে চার উইকেট নিলেও পরের তিন টেস্টে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন সেই অভিষেক টেস্টে।
অন্যদিকে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ভরসার নাম হাসারাঙ্গা। ৪৮ ওয়ানডেতে ব্যাট হাতে ৮৩২ রানের সঙ্গে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। বল হাতে নিয়েছেন ৬৭ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ৩ বার। টি-টুয়েন্টিতে আরও বেশি উজ্জ্বল তার পারফরম্যান্স।
কুড়ি ওভারের ৫৮ ম্যাচে নিয়েছেন ৯১ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮৯। ব্যাট হাতেও আছে দারুণ কিছু ঝড়ো ইনিংস। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ডাক পান নিয়মিত।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 28
Users Last 7 days : 154
Users Last 30 days : 424
Users This Month : 424
Users This Year : 424প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
