সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:43 AM, August 16, 2023
জাতীয় ডেস্ক:
বাগেরহাটের শরণখোলায় ২২ ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে এক বন্ধুর মৃত্যুর পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে অপর বন্ধুর মৃত্যু হয়।
নিহতরা হলেন উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে ইয়াসিন (১২) ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে ইসা হাওলাদার (১৩)। তারা দুজনই কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র।
উত্তর কদমতলা গ্রামের ইউপি সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, ইয়াসিন ও ইসা একই মাদ্রাসার সহপাঠী ও বন্ধু। সোমবার বাবার সাথে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইসা। পরদিন ইয়াসিনও ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পুলিশ জানিয়েছে, ইয়াসিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 28
Users Last 7 days : 154
Users Last 30 days : 424
Users This Month : 424
Users This Year : 424প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
