সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:25 AM, August 16, 2023
বিনোদন ডেস্ক:
কয়েকদিন হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত ও ব্যবসা সফল ‘গদর’ সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এটি। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রেক্ষাগৃহে সিনেমাটি চলার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আর এতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। যা নিয়ে শুরু হয় মারধরের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হলের ভেতরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়াকে কেন্দ্র করে মারধর করা হয় স্লোগান দেয়া ব্যক্তিকে। তাকে কিল, ঘুষি মারতে দেখা গেছে উত্তেজিত জনতাকে। আর এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এদিকে এ ঘটনায় সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করা যায়নি। এমনকি পুলিশে এ নিয়ে কোনো অভিযোগও দায়ের করা হয়নি। তবে ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কারও মতে উচিত শিক্ষা দেয়া হয়েছে অভিযুক্তকে। আবার কেউ বলছেন, দেশপ্রেমের চেতনায় এভাবে আইনকে হাতে তুলে নেয়া ঠিক হয়নি।
প্রসঙ্গত, বক্স অফিসে ভালো ব্যবসা করছে সিনেমাটি। তিন দিনে ১৩৪ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে। অভিনেত্রী আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমাটি প্রথম দিনেই ৪০ কোটি আয় করেছিল। দ্বিতীয় দিনে সেই আয় আরও বেড়ে যায়। আর তৃতীয় দিনে আয় হয়ে উঠে আকাশ ছোঁয়া।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 28
Users Last 7 days : 167
Users Last 30 days : 437
Users This Month : 437
Users This Year : 437প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
