সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:44 PM, August 17, 2023
জাতীয় ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নরসিংদীতে ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- মাধবদী থানা শাখার সহসভাপতি সুজন ভূঁইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহসভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ-সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হবে বলেও জানানো হয়েছে।
বহিষ্কার প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 28
Users Last 7 days : 169
Users Last 30 days : 439
Users This Month : 439
Users This Year : 439প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
