জাতীয় ডেস্ক :
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রিজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাত পেয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম
স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল চারটার দিকে বৃদ্ধ আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুস সালাম রেলব্রিজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।
R/N