সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:32 AM, August 20, 2023
জাতীয় ডেস্ক :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ক্ষমতাসীনদের উদ্দেশ্য বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের নাম শুনলেই আপনারা ভয় পেয়ে যান কেন? এখানে ভয়ের কি আছে! তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দুই বার আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম এবং অর্জন করেছি।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের সরকারের উদ্দেশে বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যার মাধ্যমে গণমানুষের, দেশের, ভোটের, কথা বলার ও সমালোচনার অধিকার প্রতিষ্ঠিত হবে।
‘আগামী নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধ’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনার করে তিনি বলেন, আওয়ামী লীগ এটি দাবি করতে পারে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে বৈষম্য, বঞ্চনা, ভোটের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে এখন একটি সুবিধাভোগী গোষ্ঠীতে পরিণত হয়েছে।
এসময় দলটির মহাসচিব ও সম্মেলনের প্রধান বক্তা মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ক্ষমতা যাওয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতি ও দুঃশাসনে চ্যাম্পিয়ন হয়েছে। এ দুই দলের চরিত্র একই। দেশের জনগণ এখন বিকল্প খুঁজছে।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু প্রমুখ।
এর আগে সর্বশেষ ২০১৪ সালের চার সেপ্টেম্বর লক্ষ্মীপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
