সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:04 AM, August 20, 2023
জাতীয় ডেস্ক :
বিদেশি পর্যবেক্ষক দিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা যাচাই করা ‘দুঃখজনক এবং দেশের জন্য লজ্জার’বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
একাত্তরকে দেয়াএক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, যেসব দেশ নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন তারানিজেদের দেশে পর্যবেক্ষক চায় না।
জাতীয় নির্বাচনসামনে রেখে গত জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় এসেছিলো। যারা সন্তষ্ট হলে নির্বাচনের সময় পর্যবেক্ষক দল আসবে। সেপ্টেম্বরেআসছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল। পররাষ্ট্রমন্ত্রী বলছেন,যেসব দেশ পর্যবেক্ষক পাঠাতে চান তারানিজের দেশেই নির্বাচনে কোনো নজরদারি চান না।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকা, জাপান, ভারতের কোনো নির্বাচনে পর্যবেক্ষক দেয়না। বাংলাদেশের এইটা দুঃখজনক। এখানে বিদেশিদের মতামত নিতে হয়। তাদের দিয়ে সার্টিফাইকরতে হয়। এটা দেশের জন্য লজ্জার বিষয়। বিদেশি অবজারভারের আমার কোনো দরকার নেই। আমরাবলেছি, তারা যদি আসে, আমরা স্বাগত জানাবো। কিন্তু এটা আদতে প্রয়োজন নেই।’
রাজনৈতিকদলগুলোকে ঔপনিবেশিকমানসিকতা থেকে বের হবার আহ্বানও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীবলেন, ‘এটা আমাদের দেশের একটা মাইন্ডসেট।আমাদের দেশের লোক মনে করে বিদেশি এসে সার্টিফিকেট দিলে ঠিক আছে। এটা আমাদের কলোনিয়ালমেন্টালিটি থেকে…। তারা আসতে চায়। আমাদের লুকোচুরির কোনো বিষয় নেই্।’
২০১৮ সালেনির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় মনে কর কোন বিদেশি পর্যবেক্ষক আসেনি বাংলাদেশে।
এদিকে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা আধুনিকায়নের জন্য কাজশুরু করেছে কমিশন যেখানে কিছু পরিবর্তন আসছে। ।
কোনো বিদেশি পর্যবেক্ষকনির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে কমিশনের কাছে আবেদন করতে হয়।নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ২০১৮ সালে একটি নীতিমালা হয়।যেখানে বলা হয়-
# পর্যবেক্ষকেরাভোটকেন্দ্র থেকে ফেসবুক বা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কিছু সম্প্রচারকরতে পারেন না
# পর্যবেক্ষকদল আনুষ্ঠানিকভবে বক্তব্য দেয়ার আগে কেউ ব্যক্তিগতভাবে গণমাধ্যমে মন্তব্য করতেপারবেন না
নির্বাচনকমিশনেরঅবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি একাত্তরকে বলেন, ‘নতুন নীতিমালা যে খারাপ তা না। এখন স্যোশালমিডিয়ার যুগ। মানুষ অনেক বেশি আপডেট থাকতে চায়। টাইম টু টাইম আপডেট থাকতে চায়। আগেকেমন ছিলো? আমরা দিনশেষে ফলাফল পাওয়ার জন্য উদ্বিগ্ন থাকতাম। আমি মনে করি, ভোটে অবস্থাকেমন সেটা টাইম টু টাইম আপডেট করার কথা নীতিমালায় থাকা দরকার।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
