মধ্যরাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন, যা বললেন রিজভী

প্রকাশিত: 6:06 AM, August 20, 2023

মধ্যরাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন, যা বললেন রিজভী

জাতীয় ডেস্ক :

বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করেতে নেতাকের্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

রিজভী বলেন, শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করার পর সন্ধ্যা থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের আটক করা শুরু হয়। এ নিয়ে কার্যালযে থাকা নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ভর করে। এ সময় তানভীর আহমেদ রবিনও কার্যালয়ে অবস্থান করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয থেকে বের হওয়ার পরে মোটরবাইকে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। এক পর্যাযে তাকে ঘিরে ফেলে। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তার পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি তাকে তুলে নিযে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।

রিজভী বলেন, এই স্বীকার না করা একটা মানুষ্যত্বহীন কাজ। যে কাজ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বরাবার করছে।

তানভীর আহমেদ রবিনকে তার পরিবারের কাছে ফেরত দিতে মহানগর গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানান রিজভী। অন্যথায় এর চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে তারা। এটা কোন সভ্য দেশ হতে পারে না। এক ভয়ংকর অসভ্যতা চলছে দেশে।’

এর আগে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে রাত আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। আধা ঘণ্টা পরেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন রিজভী।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares