সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:56 AM, August 22, 2023
জাতীয় ডেস্ক :
দুই দিনের সফরে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ তিনি ঢাকা সফর করবেন। এ সফরে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।
সোমবার রাতে ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা-মস্কোর কূটনীতিকরা মনে করছেন, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। এ সময় ঢাকা হয়ে তিনি দিল্লিতে যাবেন।
এর আগে গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তার ঢাকা সফর বাতিল করে মস্কো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 29
Users Last 7 days : 141
Users Last 30 days : 445
Users This Month : 445
Users This Year : 445প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
