সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:56 PM, August 22, 2023
জাতীয় ডেস্ক :
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তাকে কাঁদতে দেখা যায়।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, যারা এ দেশকে বাসযোগ্য করে দিয়ে গেছে তাদের আমরা স্মরণ করি। আজকে আমরা একটি নষ্ট সমাজে বসবাস করছি।
মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে পুরানো কয়েকটি অস্ত্র পায়, মনে হয় অনেকদিন মাটির নিচে পুঁতে রাখা তাই বের করে আনা হয়েছে। এ রকম মিথ্যা অপবাদ, অপপ্রচার চালাচ্ছে সরকার।
তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ, এটা তো তাদের পাপ নয়, অপরাধ নয়। যেসব মানুষ ধর্ম পালন করে, তাদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, একটা পাড়া থেকে গহিন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদের জঙ্গি বলে তুলে নিয়ে আসল। তারা (আওয়ামী লীগ) দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এদের দমন করতে শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা তারা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। কিন্তু আমরা তো জানি জঙ্গি বলতে তারা। জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি হচ্ছে এই সরকার।
সাধারণ মানুষের ওপর জঙ্গিবাদ চাপিয়ে দেয়া হচ্ছে জানিয়ে ফখরুল বলেন, তারা আজ মানুষের ওপর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। জঙ্গি তো সেটাই।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 29
Users Last 7 days : 141
Users Last 30 days : 445
Users This Month : 445
Users This Year : 445প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
