সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:48 PM, August 23, 2023
জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। সেটা থাকার কথাও নয়। প্রতারণা ও মিথ্যার উপর ভর করে দলটি ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, জনগণের সাথে প্রতারণা করেছে আওয়ামী লীগ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে ডিআরইউ’তে গণঅধিকার পরিষদের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এ সরকার জনগণের সাথে প্রতারণা করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মানুষের ভোটাধিকারসহ সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। তাই চলমান আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। অবশ্য, আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও নয়। কারণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজই হচ্ছে সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ। জনগণের যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতার সমস্ত স্বপ্নকে তারা ধ্বংস করে দিয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 29
Users Last 7 days : 142
Users Last 30 days : 446
Users This Month : 446
Users This Year : 446প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
