সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:44 PM, August 24, 2023
স্পোর্টস ডেস্ক:
কাসিম আকরামকে অধিনায়ক করে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর চীনে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। উক্ত টুর্নামেন্টে পাকিস্তানের দলটি পাকিস্তান শাহিন্স নামে অংশ নেবে।
এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাওয়া আকরাম সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ১৫ সদস্যের ঘোষিত দলের ৮ জন ক্রিকেটারের ইতোমধ্যেই পাকিস্তান জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।
এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে যাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তারা হলেন- আমির জামাল, আরশাদ ইকবাল, আসিফ আলী, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনাওয়াজ দাহানি এবং উসমান কাদির।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল থেকে এই ইভেন্টে খেলবে পাকিস্তান শাহীন্স। আগামী ৩ এবং ৪ অক্টোবর কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ৬ অক্টোবর এবং ফাইনাল ৭ অক্টোবর মাঠে গড়াবে।
পাকিস্তান শাহীন্স দল:
কাসিম আকরাম (অধিনায়ক), ওমর বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমির জামাল, আরাফাত মিনহাস, আরশাদ ইকবাল, আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মির্জা তাহির বাইগ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আখলাক (উইকেটরক্ষক), রোহাইল নাজির, শাহনাওয়াজ দাহানি, সুফিয়ান মুকেম এবং উসমান কাদির।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
