সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:10 AM, August 24, 2023
জাতীয় ডেস্ক :
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
বুধবার (২৩ আগস্ট) এই কর্মসূচির রুট জানিয়ে এবং অনুমতি চেয়ে দলের দুই মহানগরের পক্ষ থেকে ডিএমপিকে পৃথকভাবে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠিতে শুধু গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার বিকেল তিনটায় দুই মহানগরের কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিংরোড-শিয়া মসজিদ- তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
অন্যদিকে দক্ষিণের গণমিছিল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়- রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দায় গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই কালো পতাকা মিছিল ঢাকা মহানগরে হবে আগামী শুক্রবার। পরদিন শনিবার এই কর্মসূচি সব মহানগরেই অনুষ্ঠিত হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
