সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:21 AM, August 25, 2023
স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে নেতৃত্ব ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার মিরপুরে দলের সঙ্গে প্রথমবার অনুশীলন সেশন করেছিলেন সাকিব আল হাসান। এশিয়া কাপকে সামনে রেখে দলের সঙ্গে ক্যাপ্টেন্স মিটিংও করেন। অথচ এদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি রহস্য ঘেরা পোস্ট নিয়ে রীতিমত আলোচনার জন্ম দিয়েছেন।
রাত ১১টা ২৯ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…।’এরপর থেকেই সেটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
সাকিবের এমন স্ট্যাটাসকে অবশ্য কেউই ক্রিকেট থেকে তার আকস্মিক অবসর বলে মনে করছেন না। পোস্টের কমেন্টে বক্সে অনেকের লেখাতেই তা স্পষ্ট হয়েছে।
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিজ্ঞাপন চলবেই।’ আরেক ব্যবহাকারীর কমেন্ট, ‘এই খেলা সেই খেলা নারে পাগলার দল।’
বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকা ৩৬ বর্ষী এ ক্রিকেটার তার কোনো একটির প্রচারণা অংশ হিসেবে আসলে এমন অদ্ভুত পোস্ট করেছেন। যা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
