একাদশে পাঁচ পরিবর্তন, তবুও জিততে পারলো না ব্রাজিল

প্রকাশিত: 5:18 PM, August 25, 2023

একাদশে পাঁচ পরিবর্তন, তবুও জিততে পারলো না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

একাদশে পাঁচ পরিবর্তন নিয়েও জয়ের দেখা পেল না ব্রাজিল। মন্টেভিডিওতে তৃতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। অনূর্ধ্ব-১৫ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল-উরুগুয়ে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করার পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) শুরুর একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কিন্তু তাতেও উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দাপট দেখাতে পারেনি ব্রাজিল। ম্যাচের ১৭ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল হজম করে আক্রমণে আরও মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ফার্নান্দো প্রাদেলার দুর্দান্ত শট উরুগুয়ের গোলরক্ষক ফিরিয়ে দিলে ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া হয় সফরকারীদের। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিলের যুবারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৭১ মিনিটে দলকে সমতায় ফেরান দাভি আলভেজ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৮৬ মিনিটে উরুগুয়ের পক্ষে বারবোজা দ্বিতীয় গোলটি করলে ২-১ গোলে এগিয়ে যায় উরুগুয়ের যুবারা।

এর আগে, সিরিজের প্রথম প্রীতি ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares