সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:46 PM, August 28, 2023
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করার দায়ে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। খবর বিবিসি’র।
দেশটির স্পিকারের কার্যালয় মাঙ্গুশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে এবং প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবা এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বৈঠকের খবর প্রকাশ হওয়ার পরপরই রাজধানী ত্রিপোলি এবং আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় রাস্তা অবরোধ করে টায়ার পোড়ানো হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যদিও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন এ বৈঠককে সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
কোহেন জানান, গত সপ্তাহে রোমে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি ম্যাঙ্গুশের সাথে দেখা করেন এবং তারা দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, তারা মানবিক সমস্যা, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং সিনাগগ ও কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের বিষয়ে কথা বলেছেন।
হিজাবের পর ফ্রান্সের স্কুলে এবার নিষিদ্ধ হচ্ছে আবায়াহিজাবের পর ফ্রান্সের স্কুলে এবার নিষিদ্ধ হচ্ছে আবায়া
তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সাক্ষাতে কোনো ধরনের আলোচনা বা চুক্তি হয়নি।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিন আন্দোলনকে সমর্থন দিয়ে আসছে ত্রিপোলি। ফলে ইসরাইলকে এখনও বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দেশটি।
অন্যদিকে লিবিয়ার মতো তেলসমৃদ্ধ আরব ও মুসলিম দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তেল-আবিব।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 12
Users Last 7 days : 150
Users Last 30 days : 501
Users This Month : 501
Users This Year : 501প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
