সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:47 AM, August 29, 2023
জাতীয় ডেস্ক :
‘ওনাকে যারা ছোট করতে চান, আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। ওনাকে যারা ছোট করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো।’
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 158
Users Last 30 days : 509
Users This Month : 509
Users This Year : 509প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
