সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:54 AM, August 29, 2023
জাতীয় ডেস্ক :
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বদিউল আলমকে নরসিংদী জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা। সোমবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নরসিংদীর বর্তমান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান ২০২১ সালের ২২ জুন জেলাটিতে নিয়োগ পেয়েছিলেন। তিনি প্রশাসনের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তাকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাঠপ্রশাসনের প্রায় অর্ধেক জেলার ডিসিদের রদবদল করেছে সরকার। এর মধ্যে বেশির ভাগ ডিসির মেয়াদ পূর্ণ হওয়ায় বদলি করা হয়েছে। তবে কয়েকজনের কাছ থেকে সরকারের প্রত্যাশা অনুযায়ী কর্মদক্ষতা না পাওয়ায় তাদের বদলি করা হয়েছে বলে জানা গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 12
Users Last 7 days : 160
Users Last 30 days : 511
Users This Month : 511
Users This Year : 511প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
